মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

উত্তর আটলান্টিকে তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তর আটলান্টিকের আন্তর্জাতিক জলসীমা থেকে একটি রুশ পতাকাবাহী তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ইউরোপীয় কমান্ড বুধবার এ তথ্য জানিয়েছে।

মার্কিন বাহিনীর দাবি, ‘এমটি মারিনেরা’ (আগের নাম বেলা-১) নামের জাহাজটি নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে একটি ফেডারেল আদালতের পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়েছে। জাহাজটিকে ক্যারিবীয় সাগর থেকে অনুসরণ করে স্কটল্যান্ডের উত্তর-পশ্চিমের জলসীমায় জব্দ করা হয়।

মার্কিন কর্তৃপক্ষ বলছে, এ ট্যাংকারটি তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ, যেগুলো নিষেধাজ্ঞা এড়িয়ে অবৈধভাবে তেল পরিবহনে ব্যবহৃত হয়। অভিযোগ রয়েছে, জাহাজটি আগেও ইরান ও ভেনেজুয়েলার তেল বহন করেছে এবং বারবার নাম ও নিবন্ধন পরিবর্তন করেছে। এ কারণে ২০২৪ সালে জাহাজটির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

অন্যদিকে রাশিয়া এই পদক্ষেপের কড়া প্রতিবাদ জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাহাজটি আন্তর্জাতিক আইনের আওতায় বৈধভাবে আন্তর্জাতিক জলসীমায় চলাচল করছিল। তারা পশ্চিমা দেশগুলোকে নৌ চলাচলের স্বাধীনতা সম্মান করার আহ্বান জানিয়েছে।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, অভিযানের সময় আকাশপথে জাহাজে ওঠা হয়, যা তারা বিপজ্জনক উত্তেজনা হিসেবে বর্ণনা করেছে। জাহাজটির অধিনায়ক তখন বারবার জানান, এটি একটি রুশ বেসামরিক তেল ট্যাংকার।

জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে খালি অবস্থায় রাশিয়ার মুরমানস্ক বন্দরের দিকে যাওয়ার সময় মার্কিন নজরদারির মুখে পড়ে ট্যাংকারটি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ