সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন

নাগরিকদের স্বাধীনভাবে ওমরাহ পালনের অনুমতি দিলো ইন্দোনেশিয়ার সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্দোনেশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে মুসলমানদের স্বাধীনভাবে ওমরাহ পালনের অনুমতি দিয়েছে। নতুন আইনের মাধ্যমে দেশের মুসল্লিদের জন্য দুইটি সমান্তরাল ব্যবস্থা চালু করা হয়েছে একটি অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এবং অন্যটি স্ব-ব্যবস্থাপনায় সম্পূর্ণ স্বাধীনভাবে।

ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ইছসান মার্শা জানিয়েছেন, অনুমোদিত এজেন্সি ব্যবহার করলে সরকার নির্ধারিত তত্ত্বাবধানে ভিসা, ফ্লাইট, আবাসন, যাতায়াত এবং ধর্মীয় নির্দেশনা সব একত্রে দেওয়া হয়। অন্যদিকে স্বাধীনভাবে ওমরাহ পালনকারীদের সব ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে।

মার্শা বলেন, স্বাধীন ব্যবস্থাপনায় খরচ তুলনামূলকভাবে কম এবং যাত্রীরা নিজের পছন্দ অনুযায়ী সেবা বেছে নিতে পারবেন। এজন্য সরাসরি সেবা প্রদানকারীর সঙ্গে চুক্তি করতে হবে।

ডেপুটি মন্ত্রী দাহনিল আনজার সিমানজুনতাক জানান, এই নীতি সৌদি আরবের হালনাগাদ ওমরাহ বিধিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। নতুন আইনটি মুসল্লিদের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করবে, যারা আগে থেকেই ব্যক্তিগত উদ্যোগে ওমরাহ পালন করতেন।

আইনটির ১৪ নম্বর ধারার ৮৬ অনুচ্ছেদে তিন ধরনের ওমরাহ ব্যবস্থার কথা উল্লেখ আছে-১. অনুমোদিত এজেন্সির মাধ্যমে, ২. স্বাধীনভাবে ব্যক্তিগত ব্যবস্থাপনায়, ৩. মন্ত্রণালয়-পরিচালিত বিশেষ ব্যবস্থা।

ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। নতুন নীতির মাধ্যমে দেশের মুসল্লিদের জন্য আরও স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করছে ধর্ম মন্ত্রণালয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ