শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সৌদিতে ৬০০ স্থানে মদ বিক্রির লাইসেন্স, অস্বীকার করল দেশটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরব মদের ওপর থাকা ৭৩ বছরের নিষেধাজ্ঞা তুলে দিয়ে আগামী বছর থেকে ৬০০ স্থানে মদ বিক্রির পরিকল্পনা করছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়েছে। তবে সোমবার (২৬ মে) দেশটির এক কর্মকর্তা এ তথ্য অস্বীকার করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপ উপলক্ষ্যে ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে ফাইভ স্টার হোটেল, টুরিস্ট স্পটসহ অন্তত ৬০০টি জায়গায় ২০২৬ সাল থেকে মদ বিক্রির লাইসেন্স দিতে যাচ্ছে সৌদির সরকার।

এমন খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কারণ সৌদি হলো ইসলামের জন্মস্থান। যেখানে মদ কঠোরভাবে নিষিদ্ধ। আবার সৌদির বাদশাহ ইসলামের দুই পবিত্র স্থান কাবা শরীফ ও মসজিদে নববীর অভিভাবক।

বিষয়টি অস্বীকার করে সৌদির কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, গত সপ্তাহে মদ বিষয়ক একটি ব্লগে এ বিষয়টি প্রথম জানানো হয়। এরপর বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে। কিন্তু এতে কোনো সূত্রের কথা উল্লেখ করা হয়নি।

সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদির পর্যটন খাতকে সমৃদ্ধ করার জন্য বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর দেশটির কূটনীতি পাড়াতে মদের দোকান খোলা হয়। যেখানে অমুসলিম দেশগুলোর কূটনীতিকরা চাইলে মদ কিনতে পারেন।

তাই নতুন ৬০০ স্থানে মদ বিক্রির যে তথ্য বেরিয়েছে সেটি অনেকে বিশ্বাস করেন। তবে নাম প্রকাশ না করে সৌদির ওই কর্মকর্তা বলেছেন, তারা এমন কোনো উদ্যোগ নেননি।

সূত্র: রয়টার্স

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ