সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বাংলাদেশের কো-স্পন্সর প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের দশম বিশেষ জরুরি অধিবেশনে আন্তর্জাতিক আইনের অধীনে ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বকে বেআইনি ঘোষণা করে একটি মূল প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) উপদেষ্টা কমিটির মতামতকে অনুমোদন দিয়ে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়।

আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, প্রস্তাবটি ফিলিস্তিন কর্তৃপক্ষ উত্থাপন করেছিল এবং বাংলাদেশসহ ৫৩টি দেশ এতে কো-স্পন্সর করে।
গতকাল বুধবার (১৮ সেপ্টম্বর) ভোটাভূটির মাধ্যমে এই প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে ১২৪টি দেশ ভোট দেয় এবং বিপক্ষে ১৪টি এবং ৪৩টি দেশ ভোটদানে বিরত থাকে। বাংলাদেশ কো-স্পন্সর হিসেবে পক্ষে ভোট দেয়।

সাধারণ পরিষদে বিতর্ক চলাকালে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশের অবস্থান তুলে ধরে, আইসিজে’র উপদেষ্টাদের মতামতকে ঐতিহাসিক হিসেবে স্বাগত জানিয়েছেন এবং সকল সদস্য রাষ্ট্রকে এটি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
তিনি গাজায় চলমান নৃশংসতা এবং হাজার হাজার বেসামরিক হত্যায় বাংলাদেশের গভীর উদ্বেগের কথা জানান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৭২৮-এর আলোকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের ১৯৬৭-এর পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্র প্রতিষ্টার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে স্থা্য়ী শান্তি ফিরিয়ে আনার একমাত্র পথ।

স্থায়ী প্রতিনিধি অধিকৃত ফিলিস্তিনে অবৈধ দখলদারিত্ব এবং গণহত্যার মতো অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকারও প্রশংসা করেন। তিনি গাজার মানবিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের বক্তব্যেরও প্রশংসা করেন।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ