শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

কীভাবে হত্যা করা হলো ইসমাইল হানিয়াকে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইরানে একটি অনুষ্ঠানে হামাস নেতা ইসমাইল হানিয়া

ইরানে রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল। বুধবার (৩১ জুলাই) সকালে তেহরানে তার নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম টাইমস অব তেহরান।

কীভাবে হত্যা করা হলো ইসমাইল হানিয়াকে? এ ব্যাপারে সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাথ সূত্রে জানা গেছে, সিনিয়র হামাস নেতা ইসমাইল হানিয়াকে গাইডেড মিসাইল দিয়ে হত্যা করা হয়েছে।

সংবাদ মাধ্যমটি জানায়, স্থানীয় সময় আনুমানিক ২:০০ (বিএসটি ২৩:৩০) এ মিসাইলটি তেহরানে তার ব্যক্তিগত বাসভবনে আঘাত করে।

হামাস নেতা হানিয়া অবস্থান করছিলেন তেহরানের উত্তরের একটি অবসরপ্রাপ্ত সেনাদের আবাসিক কেন্দ্রে। এসময়  ‘আকাশ থেকে নিক্ষিপ্ত একটি প্রজেক্টাইল’ দ্বারা তিনি নিহত হন বলে ইরানের বিপ্লবী গার্ডের সাথে সম্পর্কিত ফার্স নিউজ সূত্রে জানা যায়। সূত্রটি জানায়, প্রাথমিক তথ্য অনুসারে, একটি রকেট আঘাত হানলে হানিয়া ও তার দেহরক্ষী মারা যান।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এই শীর্ষ নেতাকে হত্যার খবরে হতবাক সারা বিশ্বের চোখ এখন ইসরায়েলের দিকে। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হওয়ার ঘটানায় ইসরায়েল হামাস নেতাদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ।

এদিকে, বিবিসির খবরে বলা হয়েছে, ‘ইসরায়েল সাধারণত বিদেশে তাদের কার্যক্রম সম্পর্কে মন্তব্য করে না। তবে এই আক্রমণটি ইসরায়েলের একটি পূর্ববর্তী অপারেশনের মতো হতে পারে। চলতি বছরের ১৯ এপ্রিল নাতাঞ্জে ইরানের পারমাণবিক স্থাপনার আশেপাশের ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছিল। ওই অপারেশনে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমার বাইরে থেকে রকেট নিক্ষেপ করেছিল বলে ধারণা করা হয়।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ