গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের মধ্যেই আবারও বড় এক দুঃসংবাদ পেল ইসরায়েল। তুর্কি জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে উগ্র ও দুর্ধর্ষ ইহুদিবাদী গোয়েন্দা সংস্থা মোসাদের ৭ এজেন্টকে।
গেল বছর পৃথিবীর বিভিন্ন প্রান্তের ছড়িয়ে থাকা হামাস নেতা-কর্মীদের খুঁজে খুঁজে হত্যার হুমকি দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই তুর্কি ভূখণ্ডে এমন কোনো ঘটনা ঘটলে চরম প্রতিশোধের হুঁশিয়ারি দেয় আঙ্কারা।
তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা-এমআইটি ও ইস্তাম্বুল পুলিশের এক যৌথ অভিযানে মোসাদের হয়ে কাজ করা এসব এজেন্টকে গ্রেপ্তার করা হয়। এসব ব্যক্তির বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে অর্থের বিনিময়ে বিভিন্ন স্পর্শকাতর তথ্য বিক্রির অভিযোগ পেয়েছে তুরস্ক।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে হামজা তুরহান আইবারà