পাকিস্তান ও ইরানের মধ্যে সাময়িক উত্তেজনা কমেছে। সম্পর্কের উন্নতি হওয়ায় এরই মধ্যে ইসলামাবাদ ও তেহরানে ফিরেছেন দুই দেশের রাষ্ট্রদূত।
পাকিস্তানে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম তার কূটনৈতিক দায়িত্ব পুনরায় শুরু করতে শুক্রবার ইসলামাবাদে ফিরেছেন। এ তথ্য জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।
সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনার পর গত ১৬ জানুয়ারি ইরানের উদ্দেশে ইসলামাবাদ ছাড়েন তিনি। ইরান ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে প্রভাবিত করে এমন সমস্যা সমাধানে সাহায্য করতে পারে ইরানি কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে আইআরএনএ বলেছে, দুই দেশ সন্ত্রাস দমনে সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রদূতরা।
আইআরএনএ আরও জানিয়েছে, ইরানে পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ মুদাসির টিপু শুক্রবার তেহরানে ফিরে গেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্টে বলেছেন, আমি পাকিস্তানের নেতà§