গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কব্জায় থাকা অবশিষ্ট জিম্মিদের উদ্ধারে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি চুক্তি সম্পাদনে মধ্যস্থতা করার জন্য এবার যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থা সিআএ’র প্রধান উইলিয়াম বার্নসকে পাঠাচ্ছেন জো বাইডেন।
বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আগামী কিছু দিনের মধ্যে ইউরোপে এ ইস্যুতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া, মিসরের গোয়েন্দা সংস্থার প্রধান আব্বাস কামেল এবং কাতারের প্রধানমন্ত্রী আবদুলরহমান আল থানি।
তবে কবে এবং ইউরোপের কোথায় সেই বৈঠক হবে তা জানাননি মার্কিন কর্মকর্তারা।