নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক রাজনৈতিক দলগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইবিএম চার সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধি দলের সদস্যরা। দলের নেতৃত্ব দিচ্ছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি কে এম বিল্লাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজন শিকদার।
সফরকালে প্রতিনিধি দলটি আইসিএপিপির সাধারণ অধিবেশনে অংশ নেবে। পাশাপাশি আগামী ৭ ও ৮ নভেম্বর সিউলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কয়েকটি সাংগঠনিক ও দাওয়াতি সভায়ও অংশগ্রহণ করবে।