রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ছুটির তালিকায় সাংবাদিকদের রাখার দাবি ডিআরইউর ৯ পদে ৮৮ জনকে চাকরি দেবে মারকাজুল ফুরকান তাকদির মানুষের চেষ্টার সঙ্গে কীভাবে কাজ করে? খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: বিকেএম মহাসচিব শরিয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনে যোগ দিন: শায়খে চরমোনাই ‘বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে সৌদি সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ কওমি মাদরাসার সুরক্ষায় ইসলামী আইন সংরক্ষণ পরিষদের ৬ দফা প্রস্তাব ৪ নভেম্বর থেকে কমবে সারা দেশে গ্যাস সরবরাহ  ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ 

৯ পদে ৮৮ জনকে চাকরি দেবে মারকাজুল ফুরকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক শিক্ষা মিশন ‘মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি’র পাঁচটি ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মুগদা, বনশ্রী, মোহাম্মদপুর, মিরপুর ও নারায়ণগঞ্জ ক্যাম্পাসে মোট ৮৮টি পদে এ নিয়োগ দেওয়া হবে। আকর্ষণীয় বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের জন্য থাকা-খাওয়ার সুবিধাও রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, শাখা ইনচার্জ পদে পাঁচজন, শিক্ষক সমন্বয়কারী পদে পাঁচজন, ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা পদে ৩০ জন, গণিত বিষয়ে ২০ জন এবং ইংরেজি ও আরবি কথোপকথন বিষয়ে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর পদে পাঁচজন, গ্রাফিকস ও ভিডিও সম্পাদক পদে তিনজন, নিরাপত্তাকর্মী পদে পাঁচজন এবং চালক পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে।