বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের জীবনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির। তিনি বলেছেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করা গেলে আগামীর বাংলাদেশ সুন্দর ও সমৃদ্ধ হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে অপরাধপ্রবণতাও কমে আসবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ২টায় সিলেট নগরীর হোটেল মীরা গার্ডেনের হলরুমে ছাত্র জমিয়ত বাংলাদেশ এমসি কলেজ শাখা আয়োজিত ‘সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুর রহমানের সভাপতিত্বে এবং শাখার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ও মেহেদী হাসান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান তাকি।

সাআদ বিন জাকির বলেন, আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর সীরাত শুধু জানার বিষয় নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার বিষয়। একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে তাঁর সত্যবাদিতা, আমানতদারিতা, শৃঙ্খলাবোধ, উত্তম চরিত্র ও জ্ঞানার্জনের প্রতি আগ্রহ নিজেদের জীবনে ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হলো জ্ঞান, নৈতিকতা ও উত্তম চরিত্রের সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা। এ জন্য নিয়মিত সীরাত অধ্যয়ন এবং নবীজির আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে মাহমুদুল হাসান তাকি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তৎকালীন কায়সার ও কিসরার সাম্রাজ্যের পতনের প্রেক্ষাপট কী ছিল, তা থেকে শিক্ষা নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি বলেন, সাত-আটশ বছর ইসলামী শাসনব্যবস্থা পরিচালিত হওয়ার পরও বিশ্বের অনেক অঞ্চলে ইসলামী শিক্ষা ও মুসলিম জনসংখ্যা কেন সংকুচিত হয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন। অন্যদিকে ভারতীয় উপমহাদেশে প্রায় দুইশ বছর ব্রিটিশ শাসনের পরও ইসলাম ও ইসলামী শিক্ষা টিকে রয়েছে। এর পেছনে আলেম-উলামাদের বুদ্ধিবৃত্তিক ঐক্য ও সাংগঠনিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মাহমুদুল হাসান তাকি আরও বলেন, এই ঐক্যবদ্ধ শক্তির অন্যতম ধারক জমিয়ত। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ইসলাম, মুসলমান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংগঠনটি ভূমিকা রেখে আসছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক আহমদ সগীর, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক ফখর উদ্দিন, যুব জমিয়ত সিলেট মহানগরীর সিনিয়র সহসভাপতি বেলাল আহমদ চৌধুরী, জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মনসুর আহমদ, এমসি কলেজ ছাত্র জমিয়তের সাবেক সভাপতি হোসাইন আহমদ, ছাত্র জমিয়তের সাবেক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি জামিল আহমদ, সিলেট জেলা উত্তরের সভাপতি আবু তালহা তোফায়েল, মহানগরীর সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি ও জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক নাইম আহমদ।

এ ছাড়া অনুষ্ঠানে আব্দুল কুদ্দুস, ইকরামুল হক জাবের, সালমান বিন মাসরুর, শাকির আলম ও জাহিদ আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে একটি ল্যাপটপ, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি স্মার্টফোন এবং তৃতীয় স্থান অধিকারীকে একটি বাইসাইকেল দেওয়া হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ