আন্তর্জাতিক ডেস্ক
আগামী ৬ নভেম্বর (শুক্রবার) পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে জুমার নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন সৌদি আরবের দুই প্রখ্যাত আলেম। মসজিদুল হারামে ইমামতি করবেন শায়খ মাহের আল-মুআইকলি। আর মসজিদে নববীতে ইমামতি করবেন শায়খ হুসাইন আলে শেখ।
সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রে প্রকাশিত জুমার ইমামদের তালিকায় তাদের নাম রয়েছে। হিজরি ১৪৪৮ সালের ২৬ জমাদিউল আউয়াল তারিখে জুমার নামাজ অনুষ্ঠিত হবে।
শায়খ মাহের আল-মুআইকলি মসজিদুল হারামের অন্যতম পরিচিত ইমাম ও পবিত্র কুরআনের প্রসিদ্ধ কারী। তাঁর সুমধুর তেলাওয়াত বিশ্বজুড়ে মুসল্লি ও কুরআনপ্রেমীদের কাছে ব্যাপক পরিচিত।
অন্যদিকে শায়খ হুসাইন আলে শেখ মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সৌদি আরবের একজন বিশিষ্ট আলেম ও বিচারক।
সূত্র: ইসলামিক ইনফরমেশন
এসএইচ/