বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

যুব নেতৃত্বের মাধ্যমে নতুন মানচিত্র গঠনের প্রত্যাশা জামায়াত আমিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এমন নতুন নেতৃত্ব গড়ে উঠবে ও পরিচালিত হবে যার মাধ্যমে সমাজের স্লোগান ‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ বাস্তবায়িত হয়। তিনি যুব নেতৃত্বের মাধ্যমে নতুন মানচিত্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর বলেন, অতীতের কলুষিত ছাত্ররাজনীতিতে দেখা গেছে, নির্বাচিত ছাত্রসংসদী ভূমিকা পালন না করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িত হয় বা অসত্ম উপায়ে রুজি চালাত—এ ধারা বদলাতে হবে। তিনি দাবি করেন, বর্তমান ছাত্রসংসদগুলোতে সততার পরীক্ষা শতভাগ উত্তীর্ণ দেখতে চান এবং এতে এক ভাগও ফেল মেনে নেওয়া হবে না।

তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের কাট্টরকে অভিনন্দন জানিয়ে বলেন, নির্বাচিত ছাত্রনেতাদের গণ্ডি কেবল ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকবে না; তারা জাতির স্বপ্ন বাস্তবায়নের দায়িত্বে সামনে থাকবে। তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের প্রতি জাতির অনেক পাওনা আছে—তারা তা ফেরত দেবে বলে আশা রাখি।’

ডা. শফিকুর আরও বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ কীভাবে গড়বে—তার রিহার্সেল হচ্ছে ছাত্রসংসদের মাধ্যমে। তিনি ছাত্রসংসদকে বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অব একাডেমিক এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার প্রধান দায়িত্বশীল দলে পরিণত করতে বলেন এবং গবেষণা সংস্কৃতি ফেরাতে তাগিদ দিয়েছেন।

ছাত্রসংসদ নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, একজন নাগরিক হিসেবে ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করতে হবে। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিতে চাই। দেশের ককপিটে তোমাদের বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা। পেছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করবো, শক্তি জোগাবো। ভুল করলে কানে কানে তোমাদের বলে সংশোধন করাবো। কথা না শুনলে হাতে ধরে বকা দেবো। যদি তাও না শুনো তাহলে সম্মানের সঙ্গে আসন থেকে জাতিকে সঙ্গে নিয়ে তোমাদের সরিয়ে দেবো। রাগ করো না। তোমাদের সেইভাবেই প্রস্তুত হতে হবে।

জামায়াত আমির বলেন, তোমরা পারবা, পেরেছো। একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছো। তোমাদের নেতৃত্বে সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ