সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

ঈদে মিলাদুন্নবী উদযাপন থেকে বিরত থাকুন: শায়খ সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঈদে মিলাদুন্নবী তথা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উদযাপন থেকে মুসলমানদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের প্রধান ইমাম শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি বলেছেন, ইসলামি শরিয়তে ঈদে মিলাদুন্নবী উদযাপনের কোনো ভিত্তি নেই; এটি দ্বীনের মধ্যে নতুন সংযোজন বা বেদআত।

মঙ্গলবার (১৮ আগস্ট) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সিরাত নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শায়খ সুদাইস বলেন, মহানবী (সা.), খুলাফায়ে রাশেদীন কিংবা সাহাবায়ে কেরামের কেউ ঈদে মিলাদুন্নবী উদযাপন করেননি। তাই মুসলমানদের দায়িত্ব হলো মহানবী (সা.)-এর সুন্নাহ অনুসরণ করা এবং দ্বীনের মধ্যে নতুন কোনো বিষয় সংযোজন থেকে বিরত থাকা।

তিনি বলেন, মহানবী (সা.) মুসলমানদের দ্বীনের ক্ষেত্রে নতুন উদ্ভাবিত বিষয় থেকে সতর্ক করেছেন। কারণ দ্বীনের মধ্যে নতুন সংযোজিত বিষয় বেদআত এবং বেদআত মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়।

মহানবী (সা.)-এর অনুসরণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মুসলমানদের জন্য তাঁর জীবন, আদর্শ ও সুন্নাহই অনুসরণের সর্বোত্তম পথ। দ্বীনের বিষয়ে এমন কোনো আমল বা আনুষ্ঠানিকতা গ্রহণ করা উচিত নয়, যার ভিত্তি কোরআন-সুন্নাহ ও সাহাবায়ে কেরামের আমলে পাওয়া যায় না।

এ সময় সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর বক্তব্যও তুলে ধরেন শায়খ সুদাইস। তিনি বলেন, ইবনে মাসউদ (রা.) মানুষকে নতুন কিছু উদ্ভাবনের পরিবর্তে রাসূলুল্লাহ (সা.) ও সাহাবায়ে কেরামের অনুসৃত পথ অনুসরণ করার প্রতি গুরুত্ব দিয়েছেন। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ