শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জ্বালানি সরবরাহে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং বিদুৎ জ্বালানি সরবরাহে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সরকার।

তিনি সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরেছেন। এ সময় তিনি এ অভিযোগ করেছেন।

নাহিদ ইসলাম বলেন, জ্বালানিমন্ত্রী জ্বালানি সংকটের দাবি নাকচ করলেও পরবর্তীতে সরকার বিরোধীদল নিয়ে জ্বালানি বিষয়ক কমিটি তৈরি করেছিল। তিনি অভিযোগ করেন যে, সেখানে বিরোধীদল যে মতামত দিয়েছিল তা গুরত্ব দেয়া হয়নি। তিনি বলেন, সরকারের জ্বালানি ক্রয়ে স্বচ্ছতা আনতে সক্ষম হয়নি।

তিনি আরও বলেন, গ্যাস সংকটের কারণে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। উৎপাদনের হারও কমে যাচ্ছে। বিএনপি সরকারের এমন অঙ্গীকার ছিল যে বিদুৎ এর দাম বৃদ্ধি করা হবে না, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং ভূতুড়ে বিদুৎ বিল তৈরি হচ্ছে। দেশজুড়ে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং দেখা গেছে।

নাহিদ ইসলাম এরপর মন্তব্য করেন, যেকোনো সংকট আসলে বিএনপি নিজেদের দায় এড়িয়ে অন্তবর্তীকালীন এবং ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপিয়ে দেয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ