|| মুফতী মাহমুদুল হক বিন সলিমুল্লাহ ||
বাইতুল মোকাররম আমাদের গর্বের জাতীয় মসজিদ। ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত নান্দনিক ডিজাইনের বিশাল মসজিদ দেখতে ও জিয়ারত করতে প্রতিদিন শত শত মানুষ সেখানে গমন করেন।
এটি বিশ্বের দশম বৃহত্তম মসজিদ। এখানে একসঙ্গে প্রায় ৪০ হাজার মুসল্লি জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন। মক্কার পবিত্র কাবা শরিফের আদলে এর মূল ভবনের আকৃতি তৈরি করা হয়েছিল। চারকোনা বিশিষ্ট মূল ভবন। মসজিদটি আটতলা। নিচতলায় বিশাল বিপণীকেন্দ্র বা মার্কেট রয়েছে। দোতলা থেকে ছয়তলা পর্যন্ত নামাজের জন্য নির্ধারিত।