শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সীরাত বিষয়ক জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা ও সীরাত কনফারেন্স।

আগামীকাল (বুধবার, ২৬ আগস্ট) দুপুর ২টায় পশ্চিম হাজারীবাগ, ঝাউচর বাজারসংলগ্ন এশিয়ান কনভেনশন সেন্টারে জামিয়াতুল বালাগ ঢাকার ছাত্র সংসদের ব্যবস্থাপনায় সীরাত বিষয়ক এই মহতী আয়োজন অনুষ্ঠিত হবে।

সীরাত বিষয়ক জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা ও সীরাত কনফারেন্সে সভাপতিত্ব করবেন মুফতি আহসান শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বিশিষ্ট আলোচক মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, ডেইলি সানের লেখক মাওলানা যোবায়ের আহমাদ, মুফতি আব্দুর রহিম বিপ্লবী, মুফতি আব্দুল কাইয়ুম হানাফি, মাওলানা হাবিবুর রহমান, মুফতি মাহবুব হাসান, মাওলানা সাইফুল্লাহ জাহিদ, মুফতি মোহাম্মদ সাঈদসহ আরও অন্যান্য ওলামায়ে কেরাম এবং সাংবাদিক ও গুণীজন।

আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানটি কভার করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ