সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল এলাকার আশপাকে গাঁজাখোর জোন মনে হয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আনন্দবাজারে ইসলামী আন্দোলন শাহবাগ থানার তৃণমূল দায়িত্বশীল নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। থানা সভাপতি হাজি আবদুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, `প্রধানমন্ত্রী নেশা-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছেন; অথচ রাজধানীর হৃৎপিণ্ডের মধ্যে গড়ে উঠেছে মাদক কারবারিদের আস্থার জায়গা। ঢাকা মেডিকেল কলেজ এ দেশের আপামর জনগণের আস্থার জায়গা। সারাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য মানুষ এখানে ছুটে আসে। কিন্তু মাদক, গাঁজা, ইয়াবা থেকে শুরু করে সকল মাদকদ্রব্য সেবন এবং ক্রয়বিক্রয়ের হাব হচ্ছে এই ঢাকা মেডিকেল এলাকা। কর্তৃপক্ষ কি এসব অপকর্ম চোখে দেখে না? মাঝে মাঝে মনে হয়, ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন।'

আধুনিকতার এই সময়ে এসে বাংলাদেশিদের বহির্বিশ্বে চিকিৎসাগ্রহণের বিষয়কে ‘লজ্জাজনক’ হিসেবেও উল্লেখ করেছেন শরীয়তুল্লাহ। তিনি বলেন, ‘শুধু ঢাকা মেডিকেল কলেজ নয়, দেশের প্রতিটি মেডিকেলকে আধুনিকতার ছোঁয়া দিন। উত্তরাধুনিক যুগেও এ দেশের মানুষ বহির্বিশ্বে চিকিৎসার জন্য যাচ্ছে, এটা দেশ ও জাতির জন্য লজ্জাজনক। চিকিৎসাব্যবস্থায় আমূল পরিবর্তন জরুরি। এছাড়া মানুষের মৌলিক অধিকার রক্ষা করা সম্ভব নয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন।

থানা সেক্রেটারি হাজি কামরুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন। এ সময় শাহবাগ থানাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ