সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক কার্যাবলি, নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। এ ধরনের কার্যক্রম থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, কতিপয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অধিদপ্তরের কার্যক্রম ও সিদ্ধান্ত নিয়ে ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচার করছেন। বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও, পোস্ট, কমেন্ট ও স্ট্যাটাস শেয়ারের মাধ্যমে অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ডকে শৃঙ্খলা পরিপন্থী ও গুরুতর অসদাচরণ হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব প্রচারণার ফলে সাধারণ শিক্ষক-কর্মচারীদের মধ্যে অহেতুক অসন্তোষ, বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে।

এ পরিস্থিতিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কার্যাবলি, নীতিনির্ধারণী সিদ্ধান্ত বা প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের ভিত্তিহীন, উসকানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও বা মন্তব্য করা থেকে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে প্রচলিত চাকরি বিধিমালা অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ