সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কোরআন-হাদিসের আলোকে হাফেজদের সম্মান ও মর্যাদা রেনোর উপকণ্ঠে দাবানল, সতর্কতা জারি

আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি সরকার মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, গত তিনমাসের সরকারী হিসাব মতেই প্রতিদিন ১০জনের বেশি মানুষ খুনের শিকার হয়েছে। এটা আইন-শৃংখলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রকট দৃষ্টান্ত।

সোমবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। 

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাষ্ট্রের কাছে মানুষের প্রধান চাওয়া হলো, নিরাপত্তা। নিরাপত্তার বহুস্তর ও মাত্রা আছে। এর মধ্যে জীবনের নিরাপত্তা একেবারে প্রাথমিক ও মৌলিক চাওয়া। দুঃখজনক বাস্তবতা হলো বিএনপি সরকার এতে চরমভাবে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, সারাদেশে গত জুলাই মাসে খুনের মামলা হয়েছে ২৯৮টি। জুনে এ সংখ্যা ছিল ৩২৬; মে মাসে ৩১০; এপ্রিলে ২৮৮টি ও মার্চে ৩১৭টি। এ হিসাবে, গত তিন মাসে খুনের নথিভুক্ত মামলা ৯৩৪টি। গড়ে প্রতি মাসে খুনের মামলার সংখ্যা ৩১১। দিনের হিসাব করলে প্রতিদিন দশের অধিক মানুষ খুন হয়েছে। এমন ভয়াবহ ও ব্যাপকমাত্রায় খুনের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে ৬ মাসের বেশি হয়েছে। এখনো আইন-শৃংখলা বাহিনীর ওপরে তাদের নিয়ন্ত্রণ নেই বলা যথার্থ হবে না। বরং আমাদের মনে হয়েছে, স্বরাষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী তার কাছে মনোযোগী না। তিনি আইন-সংবিধান ইত্যাদি নিয়ে বেশি ব্যতিব্যস্ত। 

তিনি বলেন, সরকার প্রধানকে বলবো, এমন গণহারে মানুষ খুনের ঘটনা আপনার সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট করবে। আর মানুষের আস্থা উঠে গেলে রাষ্ট্র চালানো যায় না। তাই অবিলম্বে কার্যকর পদক্ষেপ, খুনীদের বিরুদ্ধে জোড়ালো ব্যবস্থা এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আইনের প্রয়োগ কঠোর ও যথাযথ করে চুড়ান্ত শাস্তি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ