শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

‘গাজা ইস্যুতে মুসলিম নেতাদের নীরবতা মুনাফেকিকেই প্রকট করে তোলে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা ইস্যুতে মুসলিম নেতাদের নির্লজ্জ নীরবতা তাদের মুনাফেকিকেই প্রকট করে তোলে বলে মন্তব্য করেছেন শায়খ আহমাদুল্লাহ। আজ তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ কথা বলেছেন।

 পোস্টে তিনি লিখেছেন, গাজা ইস্যুতে মুসলিম নেতাদের নির্লজ্জ নীরবতা তাদের মুনাফেকিকেই প্রকট করে তোলে। হে আল্লাহ, আমাদেরকে আপনি এসব জুলুমের পরিণতি দেখে যাওয়ার তাওফীক দিন। 

গাজায় এই মর্মান্তিক হত্যাকান্ডের ক্ষোভ প্রকাশ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, আমরা যখন রসনাবিলাসী ইফতার-সাহরি আর ঈদের কেনাকাটায় ব্যস্ত, তখন আরেক প্রান্তের মুসলিম ভাইবোনদের ওপর সাহরির ওয়াক্তে বর্বরোচিত বোমা হামলা করল মানুষ নামের পশুগুলো। 

শায়খ আহমাদুল্লাহ গাজাবাসীদের জন্য সমবেদনা প্রকাশ করে বলেন, সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী নিহতের সংখ্যা ৪০৪। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুর জন্য তড়পাচ্ছে আরো অসংখ্য মানুষ। গাজার আজকের ভোরের মতো বিষণ্ন ও শোকতপ্ত ভোর বোধহয় পৃথিবীতে আর কোনোদিন আসেনি।

তিনি আরও বলেন, সারি সারি পড়ে থাকা ক্ষতবিক্ষত শিশুদের লাশে ভোরের বাতাস ভারী। তা দেখে পাষাণ হৃদয়ও কেঁপে কেঁপে উঠছে। অথচ যে অমানুষগুলোর হাতে এই রক্তের দায়, তারা বধির হয়ে আছে। যুদ্ধবিরতি উপেক্ষা করে, রমাদান মাসে, রোজাদারদের ওপর এই নৃশংসতা যারা চালাল, তাদের ওপর বিশ্ব মুসলিম উম্মাহর লানত।

উল্লেক্য, সোমবার ১৭ মার্চ রাতে ইসরায়েল পুনরায় গাজায় আকস্মিক হামলা করে। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটিই সবচেয়ে বড় বিমান হামলা। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং শতাধিক আহত হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ