বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো ধরনের আঘাত এলে ভারতকেও পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির প্রতিবাদ জানিয়ে সংগঠনটির নেতারা এ হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
বিবৃতিতে তারা বলেন, পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের প্রকাশ্য হুমকি দিয়েছেন। তাà¦