রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮


বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি

দারুল উলুম দেওবন্দের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে সম্মানসূচক পাগড়ি পেয়েছিলেন মুফতি মুহিউদ্দীন রহ.। কিন্তু পাগড়িটি হাতে নিয়েই তাঁর মনে পড়ে যায় প্রিয় উস্তাদ মুফতি মুহাম্মদ শফী রহ.-এর কথা। উস্তাদের জীবদ্দশায় তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়নি—এই আক্ষেপ তাঁকে এতটাই ব্যথিত করেছিল যে, উস্তাদের ছেলে মুফতি মুহাম্মদ তাকী উসমানীকে অনুরোধ করেন, তিনি যেন নিজের হাতে পাগড়িটি পরিয়ে দেন। বলেন, এতে তিনি মনে সান্ত্বনা পাবেন, যেন উস্তাদ নিজেই তাঁকে পাগড়ি পরিয়ে দিয়েছেন।

বাংলাদেশের প্রখ্যাত আলেম, বড়কাটারা মাদরাসার সাবেক মুহাদ্দিস মুফতি মুহিউদ্দীন রহ.-এর উস্তাদপ্রেম, বিনয়, à