রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এ ছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, ওই গুদামে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী রাখা হতো।
এসএইচ/