নিজস্ব প্রতিবেদক
প্রায় ১৫ বছর পর বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তানের প্রখ্যাত আলেম শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানীর। তবে সরকারি অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় তার সফর। এ অবস্থায় আগামী শুক্রবার এক দিনের জন্য হলেও তাকে বাংলাদেশে পাওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সফর সমন্বয়ক শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ।
রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সম্ভাবনার কথা জানান।
মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, মুফতি মুহাম্মদ তাকী উসমানী হাফিজাহুল্লাহর আজকের ফ্লাইট বাতিল হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার মধ্যরাতের আগে করাচি থেকে ঢাকায় আসার আর কোনো ফ্লাইট নেই। সরকার অনুমোদন দিলে আগামী শুক্রবারের ফ্লাইটে তার বাংলাদেশে আসার