শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিবাদী যেকোনো নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বা গাফিলতির সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর উত্তরা ক্ষুদ্র ও কুটির শিল্প মিলনায়তনে খেলাফত মজলিস বৃহত্তর উত্তরা জোন আয়োজিত ‘ফ্যাসিবাদী নাশকতা প্রতিরোধে জাতীয় ঐক্য, গুরুত্ব ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী যেকোনো নাশকতা ও ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য সুদৃঢ় করা জরুরি। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ও ভবিষ্যৎ রাজনৈতিক অগ্রযাত্রা সুরক্ষায় দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ আবদুল কাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে ফ্যাসিবাদী নাশকতা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।

ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মুফতি ওসমান আশরাফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন খন্দকার এবং ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার।

এ সময় খেলাফত মজলিসের মহানগরী ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ