মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যার পরশে ধন্য আমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি শামসুদ্দীন জিয়া ||

আমাদের শরহে তাহজিব পড়ানোর সময় ফকিহুল মিল্লাত রহ. হজ্বের সফরে গিয়েছিলেন। সফর থেকে ফেরার পর তিনি আমাদের দিয়ে যাওয়া সবক শুনতে চাইলেন। উপস্থিত ছাত্রদের মধ্যে অনেকেই শোনাতে পারল কেউ আবার শোনাতে পারল না। কেউ আংশিক বলল কেউ বলতে পারলো না। তখনকার সময়ে আমাদের ছাত্রদের মাঝে শরাহ শরুহাত মুতালা করার অনেক বেশি আগ্রহ ছিল। যখন আমার পড়া শোনানোর সিরিয়াল আসলো তখন আমি হুজুর যেই শরাহগুলো মুতালা করে এসে আমাদের সবক পড়িয়েছিলেন, আমি তার থেকে কিছু অতিরিক্ত শরাহ মুতালা করে এসে পড়া শুনিয়েছিলাম। এর মাধ্যমে আমার প্রতি হুজুরের নেক দৃষ্টি পরে।

ক্লাস শেষে হাফেজ ওবায়দুল্লাহ নামে আমার এক সহপাঠী আমাকে এসে বল্লেন, হুজুর তোমাকে ডাকছেন। আমি হুজুরের সেই কামরায় গেলাম। এখানে মেহমানদের জন্য চা ও বেলা বিস্কুট-এর ব্যবস্থা ছিল। হুজুর আমাকে বললেন, আমার এখানে চা আর বেলা বিস্কুট-এর ব্যবস্থা আছে তুমি যখন চাও আসরের পর এসে খেতে পারো। এখান থেকে হুজুরের সাথে আমার সম্পর্ক ও গভীরতা শুরু হয়।

তখনকার সময়ে মাওলানা আমিনুল হক ছাত্রদের পরীক্ষার খাতা দেখতেন। খাতা দেখতে গিয়ে তিনি একবার দেখলেন পুরাতন ছাত্রদের তুলনায় আমি অনেক বেশি নাম্বার পেয়ে গেছি। তখন তার সন্দেহ হল, আমি হয়তোবা নকল করেছি। তিনি বিষয়টি ফকিহুল মিল্লাত রহ.কে জানালেন। হুজুর বললেন, ছাত্রের নাম কী? তখনকার সময়ে খাতার উপরে ছাত্রদের নাম লেখা থাকতো। আমার নাম জানাà¦