|| আদিয়াত হাসান ||
কোটা সংস্কার আন্দোলনে রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার-মঙ্গলবার কোটা সংস্কারের দাবির এ আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এর জেরে উত্তপ্ত হয়ে উঠে পুরো দেশের শিক্ষাঙ্গন। আহত ও গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক শিক্ষার্থী। নিহতেরও ঘটনা ঘটে।
কোটা সংস্কারের আন্দোলনে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ আহমাদুল্লাহ।