বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

গরমে মাইগ্রেন এড়ানোর উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইগ্রেন একটি স্নায়বিক ব্যাধি, যা তীব্র মাথাব্যথা সৃষ্টি করে। সাধারণত ৪ থেকে ৭২ ঘণ্টা স্থায়ী হয় এবং এর সঙ্গে বমি বমি ভাব, বমি, আলো-শব্দে অস্বস্তির মতো উপসর্গ দেখা দেয়। নারীদের মধ্যে এ সমস্যা তুলনামূলকভাবে বেশি।

গবেষণায় দেখা গেছে, গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি, পানিশূন্যতা, তীব্র আলো, অনিয়মিত খাবার ও ঘুমের অভাব মাইগ্রেনের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়। তবে কিছু সতর্কতা মানলে গরমে মাইগ্রেন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

করণীয়

পানি পান: প্রতিদিন অন্তত আড়াই–৩ লিটার পানি পান করুন। বাইরে গেলে পানির বোতল সঙ্গে রাখুন।

খাবারে সতর্কতা: কফি, রেড ওয়াইন, চকলেট ও পনির এড়িয়ে চলুন। এর বদলে তরমুজ, শসা, আমসহ গ্রীষ্মকালীন ফল ও শাকসবজি খান।

রোদে সুরক্ষা: বাইরে গেলে হালকা রঙের টুপি বা ক্যাপ ব্যবহার করুন।

প্রসাধনী ব্যবহার: তীব্র গন্ধযুক্ত পারফিউম বা প্রসাধনী এড়িয়ে চলুন।

এসি ব্যবহার: ঘরে এসি থাকলে তাপমাত্রা ২৫–২৭ ডিগ্রি সেলসিয়াসে রাখুন।

রুটিন মেনে চলা: নিয়মিত সময়মতো ঘুম ও খাবার খাওয়া অভ্যাস করুন।

ব্যায়ামে সতর্কতা: প্রচণ্ড গরমে কঠোর ব্যায়াম না করে ঘরে হালকা ব্যায়াম করুন।

মানসিক চাপ কমানো: নিয়মিত মেডিটেশন বা মানসিক প্রশান্তির চর্চা করুন।

গবেষণাভিত্তিক তথ্য

আমেরিকান মাইগ্রেন ফাউন্ডেশন জানায়, প্রতি ৫ জন নারীর মধ্যে ১ জন মাইগ্রেনে ভোগেন; পুরুষদের ক্ষেত্রে এ হার ১৫ জনে ১ জন।

২০২০ সালের এক সমীক্ষায় দেখা গেছে, অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতায় মাইগ্রেনের ঝুঁকি ৭৫% পর্যন্ত বাড়তে পারে।

হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত পানি পান করলে মাইগ্রেনের আক্রমণ প্রায় ২১% পর্যন্ত কমে।

নিয়মিত ৬–৮ ঘণ্টা ঘুম মাইগ্রেনের তীব্রতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ