সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হচ্ছে কমেডি উৎসব। । এতে বিশ্বের বিভিন্ন দেশের ৫০ জন কমেডিয়ান অংশগ্রহণ করবেন। এই কমেডি শো দেখতে হলে টিকিট কাটতে হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত টানা ১৩দিন চলবে এই উৎসব।
তবে সৌদির আয়োজিত এ কমেডি শো নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
গত মঙ্গলবার সংস্থা এক বিবৃতি বলেছে, সৌদি সরকার তাদের করা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে মানুষের ‘নজর সরাতে’ এমন আয়োজন করছে বলে ধারণা তাদের।
কারণ যখন উৎসবটি চলবে তখন সাংবাদিক ও কলামিস্ট জামাল খাশোগির মৃত্যুর সাত বছর পূর্ণ হবে। সাত বছর আগে তুরস্কে জামালকে হত্যা করেছিল সৌদির একটি গুপ্তহত্যাকারী দল। এরপর তার মরদেহ এসিড দিয়ে গলিয়ে ফেলা হয়েছিল।
হিউম্যান রাইটস ওয়াচের সৌদি বিষয়ক গবেষক জোয়ে শেয়া বলেছেন, “সৌদির কাছ থেকে যেসব কমেডিয়ান বড় অংকের অর্থ পাচ্ছে তাদের চু