বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

 ইলেকট্রিক কেটলি ব্যবহারে যে ৪টি ভুল এড়িয়ে চলবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইলেকট্রিক কেটলি সঠিকভাবে ব্যবহার করলে সময় ও পরিশ্রম দুটোই বাঁচে। তবে সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে—যেমন শর্ট সার্কিট, আগুন লাগা কিংবা কেটলি নষ্ট হয়ে যাওয়া। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া–এর এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন।

এড়িয়ে চলার ভুলগুলো

অতিরিক্ত পানি দেওয়া
কেটলির গায়ে একটি ‘MAX’ লেভেল দেওয়া থাকে। এর বেশি পানি দিলে তা ফুটে উপচে পড়তে পারে এবং দুর্ঘটনা ঘটাতে পারে। তাই সবসময় নির্দেশিত পরিমাণ পানি ব্যবহার করুন।

ভেজা বেসে ব্যবহার
কেটলির নিচে পানি লেগে থাকলে বিদ্যুৎচালু করার সময় শর্ট সার্কিট হতে পারে। তাই প্রতিবার ব্যবহার করার আগে বেস ভালোভাবে শুকনো আছে কিনা নিশ্চিত করুন।

পানি ছাড়া অন্য কিছু গরম করা
অনেকেই দুধ, কফি বা স্যুপ গরম করতে কেটলি ব্যবহার করেন। অথচ কেটলি শুধুমাত্র পানি গরমের জন্য তৈরি। অন্য কিছু দিলে যন্ত্র নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি থাকে।

কেটলি চালু রেখে ভুলে যাওয়া
দীর্ঘ সময় চালু থাকলে কেটলি অতিরিক্ত গরম হয়ে যায়। যদিও অনেক কেটলিতে অটো শাটডাউন ফিচার থাকে, তারপরও ব্যবহারের পর নিজে নিশ্চিত হয়ে নিন কেটলি বন্ধ করা হয়েছে কি না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ