মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

২৫ বছরের ইমামকে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানালেন মুসল্লিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীয়তপুর গোসাইরহাটে ২৫ বছর ইমামতি করার পর ফুলে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে করে একটি মসজিদের ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদকে বিদায় জানিয়েছেন মুসল্লিরা। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া উত্তর বাজার জামে মসজিদ এলাকা থেকে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

পাশাপাশি ওই ইমামকে নগদ ২ লাখ তিন হাজার টাকা ও পাঞ্জাবি, টুপি, জায়নামাজসহ বিভিন্ন সম্মানী দেওয়া হয়।

উত্তর হাটুরিয়া জামে মসজিদের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়ব মিয়া ও আনিছুর রহমান সিকদার বলেন, ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, তিনি আমাদের জীবনে নানা দিক-নির্দেশনা দিয়েছেন। সমাজের মানুষ যেন দিনের পথে আসে সেই কাজ করেছেন তিনি। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি।

আবেগজড়িত কণ্ঠে ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদ বলেন, জীবনের বড় একটি অংশ এ মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ