শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ

মুরাদনগরে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা জেলাধীন মুরাদনগর উপজেলার সদরে সারাদিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলূম মুরাদনগরে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

আলহাজ্ব হাফেজ আমিনুল ইসলামকে সভাপতি,মাওলানা হাফেজ অলিউল্লাহকে সেক্রেটারি ও মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফারকে সাংগঠনিক সম্পাদক করে মুরাদনগর উপজেলা নূরানী তালিমুল কোরআন বোর্ডের ২১সদস্য বৈশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়।

এসময় সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত নূরানী শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তালিমুল কোরআন বোর্ডের চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত

 সাহেব  । হিফজ ও কিতাব বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছেন নোয়াখালী জেলার অন্তর্গত জামিয়া ইসলামিয়া আরাবিয়া নাজিরপুর এর মোহতামিম মাওলানা আব্দুর রহমান সাহেব। জামিয়ার মোহতামিম ও শায়খুল হাদীস মুফতি আমজাদ হোসাইন প্রমুখ।

এছাড়াও কুমিল্লা জেলার তালিমুল কুরআন বোর্ডের নেতৃবৃন্দ ও উপজেলার নূরানী হেফজ ও কিতাব বিভাগের প্রায় ৪ শতাধিক শিক্ষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ