নিজস্ব প্রতিবেদক
মাত্র ১০ মাসে হাদিসের প্রসিদ্ধ ছয়টি গ্রন্থ তথা সিহাহ সিত্তাহ হিফজ সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আব্দুল্লাহ আল ফাহাদ। তিনি ঢাকার বাগমুসা ইসলামিক সেন্টার থেকে এ কৃতিত্ব অর্জন করেন।
আয়োজক ও সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশে প্রথমবারের মতো এত কম সময়ে সিহাহ সিত্তাহ হিফজ সম্পন্ন করার ঘটনা এটি।
হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল ফাহাদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর বাঘা ইউনিয়নের আনছার মহল্লা গ্রামের সন্তান। তাঁর বাবা মাওলানা বিলাল উদ্দিন সিলেটের প্রাচীনতম বিদ্যাপীঠ ফুলবাড়ি আজিরিয়া ডিগ্রি মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রখ্যাত আলেম।
মাত্র ১০ মাসে সিহাহ সিত্তাহ হিফজ সম্পন্ন করার এ কৃতিত্বে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন স্থানীয়রা।
তাঁর এ অর্জন অধ্যবসায়, একাগ্রতা ও ইলমচর্চার প্রতি গভীর নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এসএইচ/