শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক  

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৬-২৮ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংগঠনের অভিভাবক পরিষদ পুনর্গঠনসহ নতুন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের শর্মা হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আমিন ইকবাল। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নকীব মাহমুদ।

বৈঠকে আগের সেশনের অভিভাবক পরিষদের পাঁচ সদস্যকে বহাল রাখার পাশাপাশি সাবেক সভাপতি মুনীরুল ইসলাম ও সাবেক সহ-সভাপতি রোকন রাইয়ানকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়।

২০২৬-২৮ সেশনের পুনর্গঠিত সাত সদস্যের অভিভাবক পরিষদে রয়েছেন—মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর, মুনীরুল ইসলাম, মাসউদুল কাদির, গাজী সানাউল্লাহ রাহমানী, আব্দুল মুমিন ও রোকন রাইয়ান।

বৈঠকে উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি হাসনাইন হাফিজ, সহ-সাধারণ সম্পাদক শামসুদ্দীন সাদী ও উবায়দুল হক খান, সাংগঠনিক সম্পাদক সায়ীদ উসমান, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক তাসনিম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ, তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ তামিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজা হাসান, প্রকাশনা সম্পাদক আবু নাঈম ফয়জুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক জাওয়াদ আহমদ, আইন ও সমাজকল্যাণ সম্পাদক কাউসার লাবীব এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক তাশরিফ মাহমুদ।

এ ছাড়া নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আশরাফ, সাজ্জাদুর রহমান, আব্দুস সামাদ আজীজ, আমীনুর রহমান নড়াইলী, আহমাদ যুবায়ের খান, তানবিরুল হক আবিদ ও আবু বকর চৌধুরী।

বৈঠকে আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ‘লেখক ফোরাম সাহিত্য ও আনন্দ ভ্রমণ’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কর্মসূচির বিস্তারিত উপকমিটির বৈঠকের পর জানানো হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

এদিকে বৈঠকে বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সদস্য ও মাসিক আন-নাবার নির্বাহী সম্পাদক বিশিষ্ট লেখক মাকসুদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ