শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত ৩৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাইজেরিয়ার একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন।  

স্থানীয় সময় সোমবার (২ অক্টোবর) ভোররাতে দক্ষিণ নাইজেরিয়ার রিভার স্টেটের ইবা এলাকায় বিস্ফোরণে এ প্রাণহানির ঘটনা ঘটে।

আজ বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত ৩৭ জনের মধ্যে দুইজন গর্ভবতীও রয়েছেন বলে জানানো হয় প্রতিবেদনে।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী পোড়া পাম গাছ এবং একটি মোটরবাইক দিয়ে ঘেরা একটি খোলা জায়গায় ১৫ জনের মৃতদেহ দেখেছেন।

স্থানীয় ইবা সম্প্রদায়ের নিরাপত্তা প্রধান রুফাস ওয়েলেকেম বলেন, আগুনে পঁয়ত্রিশ জন  দগ্ধ হয়েছিলেন ঘটনাস্থলে মারা যান।

আহত অবস্থায় দুই জন হাসপাতালে ভর্তি হলেও সকালে তারাও মারা যান। ইতোমধ্যে নিহতদের স্বজনরা কয়েকজনকে শনাক্ত করে দাফনের জন্য নিয়ে গেছেন।
তেল-সমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে অবৈধ তেল পরিশোধন একটি সাধারণ ঘটনা। দেশটির স্থানীয় দরিদ্ররা লাভের আশায় প্রধান প্রধান বিভিন্ন তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ শোধনাগারে নিয়ে জমা করে।  

আর এসব অবৈধ পরিশোধনাগারে প্রায়শই বিস্ফোরণ, অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনা ঘটে। এতে প্রাণহানিও ঘটে অনেক।

ইবা সম্প্রদায়ে ঘটা সোমবারের বিস্ফোরণটি এ ধরনের দুর্ঘটনার সর্বশেষ ঘটনা বলে জানান  রুফাস ওয়েলেকেম।

বছরের পর বছর ধরে এসব অবৈধ তেল শোধনাগারগুলো  বন্ধ করার চেষ্টা করে সামান্যই সফলতা পেয়েছে নাইজেরিয়ার সরকার।

স্থানীয় পরিবেশবাদী গ্রুপগুলো অভিযোগ, অবৈধ তেল শোধনাগারগুলোর পরিচালনায় বেশিরভাগই রাজনীতিবিদ এবং নিরাপত্তা কর্মকর্তারা জড়িত।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ