জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর প্রণীত গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত আট দলের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১২টায় ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
সোমবার (১ ডিসেম্বর) বরিশাল সদর রোডের হোটেল কিংফিশারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আট দলের নেতারা সমাবেশের প্রস্তুতি ও সার্বিক বিষয়ে অবহিত করেন।
সমাবেশের প্রেক্ষাপট জানিয়ে বলেন, জাতীয় সনদ বাস্তবায়ন, উন্নত নৈতিকতাসমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশà¦