বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

হাফেজ্জী হুজুরের নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তওবার রাজনীতির প্রবর্তক মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর নামে একটি রাস্তার নামকরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রাজধানীর উত্তরার কসাইবাড়ী থেকে কাচকুড়া বাজার পর্যন্ত রাস্তাটি সরকারিভাবে ‘হাফেজ্জী হুজুর (রহ.) রোড’ নামে ঘোষিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. এজাজ রাস্তাটি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও হাফেজ্জী হুজুরের নাতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, শাইখুল হাদিস মাওলানা আজিমুদ্দিন, শাইখুল হাদিস মাওলানা ইউসুফ সাদেক হক্কানী,  মুফতি সুলতান মহিউদ্দিন ও মুফতি আবুল হাসান কাসেমী।

প্রসঙ্গত, রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার সড়কটি ‘মাওলানা মুহাম্মদুলাহ হাফেজ্জী হুজুর’ নামে নামকরণ করা হয়েছিল। তবে ২০১৭ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই নাম বাতিল করে দেয়। এটি নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয় নানা মহল থেকে। আন্দোলন কর্মসূচিও পালিত হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ