||আশরাফুল হক||
কওমি মাদরাসার মূল উদ্দেশ্য চাকরি নয়, আল্লাহর সন্তুষ্টি এবং দ্বীন সংরক্ষণ। তাই কাতার বা ইউরোপে হাইস্কুল সার্টিফিকেট চাইলে সেটা কওমির মান কম বলে নয়, বরং তাদের চাকরি ব্যবস্থার নিজস্ব নিয়ম। দাওরা ইফতা করপোরেট ডিগ্রি নয়, যেমন মেডিকেল সনদ দিয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ঠিক তেমনি দাওরা দিয়ে ব্যাংক বা অফিসের চাকরিতে প্রতিযোগিতা করা স্বাভাবিক দাবিও না। দুই জগৎ দুই উদ্দেশ্যে চলে।
বিদেশে মেশকাত, দাওরা বা হাইয়াতুল উলইয়ার নাম পরিচিত না হওয়া কোনো অভিযোগ নয়। তাদের কারিকুলামে এসব নেই, তাই তারা জানবে কেন। অপরিচিত হওয়া মানেই মূল্যহীন নয়, বরং উদ্দেশ্যে ভিন্নতা।
এই সমালোচকদের আসল সমস্যা সার্টিফিকেট নয়, চেতনার সংকট। তারা আসলাফদের পথ থেকে সরে গিà