বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


ফের একসঙ্গে আবু ত্বহা ও সাবিকুন নাহার, নেপথ্যে কী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে গত ২১ অক্টোবর। এই বিচ্ছেদের মাসখানেক পরেই তারা ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন সাবিকুন নাহার নিজেই।

আবু ত্বহার সঙ্গে আলাদা হয়ে ফের কিভাবে একসঙ্গে হলেন, কেন আবার বিয়ে করলেন? এর ব্যাখ্যা দিয়েছেন সাবিকুন নাহার।

বিষয়টি নিয়ে লিখেছেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী। পুরোদস্তুর ধোঁকা, নিখাঁদ এক প্রতারণা। কত দিনই আর বাঁচব আমরা এই দুনিয়ায়? অনন্ত পরকালের চুলচেড়া হিসাব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সব! সেই সাফল্যের ভিখারি হয়েই আজ কথাগুলো লিখছি। কে কী ভাববে? কে কী বলবে?

বাচ্চারা বাবা-মাকে খোঁজে এমনটা জানিয়ে সাবিকুন নাহার লিখলেন, কী হবে আর কী না হবে এসবেরও বিন্দুমাত্র পরোয়া নেই।

প্রতিনিয়ত আয়িশা তার বাবাকে খোঁজে! বা