বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাধবপুরের বুল্লায় উলামা পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জের মাধবপুর উপজেলা উলামা পরিষদের ৮নং বুল্লা ইউপি শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে মাওলানা ক্বারী শামীম মুহাম্মদ ইখলাছের সঞ্চালনায় ও হাফেজ কুতুবুর রহমানের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আরিফুল ইসলাম খান। 

মুফতি মাওলানা লোকমান হুসাইন, উপদেষ্টা বুল্লা ইউপি শাখা; মাওলানা আব্দুল আলীম, উপদেষ্টা বুল্লা ইউপি শাখা; মাও. শরিফ উদ্দিন, উপদেষ্টা বুল্লা ইউপি শাখা; হাফেজ মাও. মুর্শিদুর রহমান, উপদেষ্টা বুল্লা ইউপি শাখা; ক্বারী শফি উল্লাহ, সহ-সভাপতি বুল্লা ইউপি উলামা পরিষদ; মুফতি মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম খান, সহ-সভাপতি বুল্লা ইউপি উলামা পরিষদ; মুফতি মাওলানা খাদেমুল ইসলাম নুর কাসেমী, সাধারণ সম্পাদক বুল্লা ইউপি উলামা পরিষদ বক্তব্য দেন।  
এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রোকন উদ্দিন, হাফেজ মাওলানা  নাজমুল হক শাহিন, হাফেজ মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা আব্দুল আলীম, হাফেজ মাওলানা বাহা উদ্দিন, মাওলানা ইউনুস বিন আনোয়ারী প্রমুখ। 

বুল্লা ইউপি উলামা পরিষদ একটি অরাজনৈতিক ধর্মীয় ও সামাজিক সংগঠন। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি অপসংস্কৃতি ও কুসংস্কারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং এলাকার অসহায় দারিদ্র মানুষের সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে।  

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে এলাকার উলামায়ে কেরামদের মধ্যে একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন এই সংগঠনের মাধ্যমে এলাকার বহু অপসংস্কৃতি বন্ধ করা হয়েছে এবং এই সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নতুন দায়িত্ব প্রাপ্তসহ সকলকে সঠিকভাবে কাজ করে যেতে হবে। সর্বোপরি মুফতি মাওলানা লোকমান হুসাইন সাহেবের দোয়ার মাধ্যমে সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ