শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’ বিহারে আলেমদের সেমিনার, ফিকহি ঐতিহ্য সংরক্ষণে ১০ প্রস্তাব আল্লাহর ওলিদের অসম্মানের পরিণতি কত ভয়াবহ! হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৩১৪ দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে মাওলানা অলিউল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল ৭ নভেম্বর  আলিগড়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, নাশরা নাইমের জয় আ.লীগের গায়ে আলেম-ওলামার রক্তের দাগ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ মাসে সিহাহ সিত্তাহ হিফজ করলেন আব্দুল্লাহ আল ফাহাদ

দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে মাওলানা অলিউল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ায় মুসলিম কমিউনিটির ধর্মীয় ও সামাজিক কার্যক্রম এবং ইসলামের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ।

শুক্রবার (৬ নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় আব্দুর রহমান লির সঙ্গে তিনি এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। আব্দুর রহমান লি কোরিয়া মুসলিম ফেডারেশন ও সিউল সেন্ট্রাল মসজিদের শরিয়াহ কমিটির চেয়ারম্যান।

সাক্ষাৎকালে মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ দক্ষিণ কোরিয়ায় মুসলিম কমিউনিটির ধর্মীয়, সামাজিক ও দাওয়াতি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংশ্লিষ্টদের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি, দক্ষিণ কোরিয়ায় ইসলামের দাওয়াতের প্রসার, ইসলাম প্রচারে বাংলাদেশি ইমামদের অবদান এবং প্রবাসে ইসলামের খেদমতে ভবিষ্যৎ করণীয় ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময়ের একপর্যায়ে মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ আব্দুর রহমান লিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী চরমোনাই মাহফিলে অংশগ্রহণের জন্য বিশেষ আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের যোগাযোগ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মুসলিম কমিউনিটির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করবে এবং আন্তর্জাতিক পরিসরে মুসলিমদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ