মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) সাবেক আমির ও বর্তমান অভিভাবক পরিষদের চেয়ারম্যান মাওলানা ইসমাঈল নুরপুরী বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় শয্যাপাশে অবস্থান করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ। নেতৃবৃন্দ চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

হাসপাতাল পরিদর্শন শেষে মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ দেশবাসীর কাছে মাওলানা ইসমাঈল নুরপুরীর আশু সুস্থতা, নেক হায়াত ও পরিপূর্ণ আরোগ্যের জন্য আন্তরিক দোয়া কামনা করেন।

তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি প্রবীণ এই আলেমের সুস্থতার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করার আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ