সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাসের নিরাপত্তার চেয়ে অফিসের নিরাপত্তা নারীর বেশি জরুরী ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন : শেখ ফজলুল করীম মারুফ

ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যা এক-দুই মাসে সমাধান করা সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে পেটে গজ রেখে সেলাই দেওয়ার পর মারা যাওয়া তিন সন্তানের জননী কনিকা রানীর পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে অসংখ্য ক্লিনিক ও হাসপাতাল গড়ে উঠেছে। বর্তমানে এসব প্রতিষ্ঠানের অনেকগুলো স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নানা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের এই সমস্যা এক-দুই মাসে সমাধান করা সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এরই মধ্যে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। কয়েকজন চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জনরাও তৎপর রয়েছেন। প্রত্যেকটি জেলায়, অর্থাৎ সারা বাংলাদেশে ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, যেসব ক্লিনিকে লেবার রুম নেই, ল্যাব লাইসেন্স নেই বা লাইসেন্স নবায়ন করা হয়নি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই কিংবা অব্যবস্থাপনা রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের জন্য ৫০ শয্যার এবং জেলা ও উপজেলা পর্যায়ে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। তিনি বলেন, এসব সেন্টারের কার্যক্রম শুরুর লক্ষে ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় এসব ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ