
|
সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব
প্রকাশ:
১৫ জুলাই, ২০২৬, ০৯:৩০ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) সাবেক আমির ও বর্তমান অভিভাবক পরিষদের চেয়ারম্যান মাওলানা ইসমাঈল নুরপুরী বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় শয্যাপাশে অবস্থান করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ। নেতৃবৃন্দ চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। হাসপাতাল পরিদর্শন শেষে মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ দেশবাসীর কাছে মাওলানা ইসমাঈল নুরপুরীর আশু সুস্থতা, নেক হায়াত ও পরিপূর্ণ আরোগ্যের জন্য আন্তরিক দোয়া কামনা করেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি প্রবীণ এই আলেমের সুস্থতার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করার আহ্বান জানান। আরএইচ/ |