সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর নেতা বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলেন সেক্রেটারি জেনারেল মানসুর আহমদ সাকী।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ বুলবুল হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, একজন রাজনৈতিক কর্মীকে হত্যার ঘটনা কোনোভাবেই স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, জড়িতদের চিহ্নিত করা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে—সেদিকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুস তালুকদার, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট বায়জিদ হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি রবিউল ইসলাম, জেলা সভাপতি মামুনুর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বুলবুল হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ