সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

অনলাইন নিবন্ধন নিয়ে বেফাকের সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষার নিবন্ধন ও অনলাইন পেমেন্ট নিয়ে জরুরি অবগতিপত্র ও নির্দেশনা জারি করেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। এতে অনলাইন সফটওয়্যারের নির্ধারিত পেমেন্ট সিস্টেম ব্যবহার, নিবন্ধনে শিক্ষার্থীদের তথ্য নির্ভুলভাবে দেওয়া এবং প্রতারণা এড়াতে ওটিপি (OTP) কারও সঙ্গে শেয়ার না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেফাকের পক্ষ থেকে জানানো হয়, গত ১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি থেকে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধন ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেফাকের অনলাইন সফটওয়্যারে থাকা নির্ধারিত পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে।

অনলাইন পেমেন্টের বাইরে অফলাইনে লেনদেনের প্রয়োজন হলে নির্ভরযোগ্য প্রতিনিধির মাধ্যমে অথবা সরাসরি বেফাক অফিসে এসে লেনদেন করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য কোনো মাধ্যমে লেনদেন করে কেউ প্রতারিত বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে এর দায় বেফাক কর্তৃপক্ষ নেবে না বলে জানানো হয়েছে।

বেফাক জানিয়েছে, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কর্তৃপক্ষ ফোনে বা অন্য কোনো মাধ্যমে কারও কাছে ওটিপি (One-Time Password) জানতে চায় না। তাই বেফাকের দায়িত্বশীল পরিচয় দিয়ে কেউ ওটিপি চাইলে কোনো অবস্থাতেই তা দেওয়া যাবে না।

অনলাইন পেমেন্টের ক্ষেত্রে নির্ধারিত অনলাইন চার্জ প্রযোজ্য হবে। আর বেফাক অফিসে এসে অফলাইনে টাকা জমা দিতে চাইলে আগে পেমেন্ট স্লিপ ডাউনলোড করে সঙ্গে আনতে হবে।

বেফাক জানিয়েছে, পরীক্ষার নিবন্ধনে দেওয়া তথ্যের ভিত্তিতেই শিক্ষার্থীদের সনদ প্রস্তুত করা হয়। ফলে নিবন্ধন ফরমে শিক্ষার্থীর নাম ও অন্যান্য তথ্য জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের (NID) সঙ্গে মিল রেখে পূরণ করা জরুরি।

যেসব শিক্ষার্থীর এখনো জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র তৈরি হয়নি, তাদের দ্রুত তা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর জন্ম নিবন্ধন সনদ বা NID-তে থাকা তথ্যের সঙ্গে হুবহু মিল রেখে নিবন্ধন ফরম পূরণ করতে হবে।

একই সঙ্গে বেফাকের অনলাইন সফটওয়্যারে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ বা NID-এর স্পষ্ট কপি সংযুক্ত (Attachment) করার নির্দেশ দেওয়া হয়েছে।

নেগরান-মুমতাহিন সংক্রান্ত অনলাইন সফটওয়্যারের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বেফাক। খুব শিগগিরই অনলাইনের মাধ্যমে এ সংক্রান্ত আবেদন গ্রহণ শুরু হবে বলে জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ