রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দেশের কওমি মাদরাসা ও দীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চলমান বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে জরুরি সভা আহ্বান করেছে দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।

মঙ্গলবার (২৮ জুলাই) আল-হাইআতুল উলয়ার কার্যালয় থেকে পাঠানো এক চিঠি সূত্রে এই তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, আগামী ১৪ সফর ১৪৪৮ হিজরি, ২৯ জুলাই ২০২৬ (বুধবার) সকাল ৯টায় রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে অবস্থিত আল-হাইআতুল উলয়ার কেন্দ্রীয় কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

সভায় কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারের প্রেক্ষাপটে বোর্ডের করণীয় নির্ধারণ, এ বিষয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং মাদরাসা ইলহাকের সমন্বিত বিধিমালা প্রণয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ লক্ষ্যে গঠিত সাবকমিটিতে দেশের শীর্ষস্থানীয় আলেমদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—আল্লামা সাজেদুর রহমান, মাওলানা মুফতি রুহুল আমীন, মাওলানা মুসলিম উদ্দীন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আব্দুল বছীর, মুফতি এনামুল হক, মাওলানা একরাম হোসেন ওয়াদূদী, মাওলানা সাইফ উদ্দীন কাসেমী এবং মুফতি মোহাম্মদ আলী।

বিজ্ঞপ্তিতে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সংশ্লিষ্ট সাবকমিটির সব সদস্য ও দায়িত্বশীলকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ