মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বেড়ে যাবে দাম  হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২ মিরপুরে চলছে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ‘সৌর বিদ্যুৎ সম্প্রসারণে ১৫শ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার’

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। 

আগামী ২৫ নভেম্বর (বুধবার) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সফরকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কওমি মাদ্রাসার আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

বাংলাদেশে মুফতি আবুল কাসেম নোমানীর সফর বাস্তবায়ন কমিটির জ্যেষ্ঠ সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তিনি এ তথ্য জানান।

মাওলানা নাসীরুল্লাহ জানান, আগামী ২৫ নভেম্বর (বুধবার) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মুফতি আবুল কাসেম নোমানী। সফরকালে তিনি রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসা, টেকনাফের নীলা মাদ্রাসা ও চট্টগ্রামের নানুপুর মাদ্রাসাসহ দেশের কয়েকটি মাদ্রাসার আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। 

সফর শেষে আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) ঢাকা ত্যাগ করে ভারতের দেওবন্দে ফিরে যাবেন তিনি।

মাওলানা নাসীরুল্লাহ বলেন, ‘দেওবন্দের মুহতামিমের এই সফর দেশের দ্বীনি অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা তাঁর বক্তব্য ও দিকনির্দেশনা থেকে উপকৃত হবেন বলে আমরা আশা করছি।’

এর আগে গত আগস্টেও চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন মুফতি আবুল কাসেম নোমানী। ওই সফরে তিনি রাজধানীর নিউমালিবাগ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদসহ বিভিন্ন কওমি মাদ্রাসার আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া ৫ আগস্ট রাজধানীর খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সে আয়োজিত একটি ইলমি সেমিনারেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

মুফতি আবুল কাসেম নোমানী দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিম ও শাইখুল হাদিস। ইসলামী শিক্ষা, হাদিসচর্চা, দাওয়াহ ও ইসলাহি কার্যক্রমে দীর্ঘ অবদানের কারণে তিনি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত। তার বাংলাদেশ সফরকে ঘিরে দেশের কওমি অঙ্গনে এরই মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ