রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হয়েছে ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’। ইসলামি জ্ঞানচর্চা, কুরআন-সুন্নাহভিত্তিক চিন্তার প্রসার এবং মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বানকে সামনে রেখে এ কনফারেন্সের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারতের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শায়খ খলিলুর রহমান সাজ্জাদ নোমানী। তিনি হজরত মাওলানা মুহাম্মাদ মনজুর নোমানী (রহ.)-এর সাহেবজাদা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কুরআন-সুন্নাহভিত্তিক চিন্তাধারার পুনর্জাগরণ, উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং ইসলামী সংস্কার আন্দোলনে অনন্য অবদান রেখে গেছেন। বর্তমান সময়ের বহুমুখী সংকট মোকাবিলায় তাঁর চিন্তা, গবেষণা ও আদর্শ অনুসরণ মুসলিম সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট আলেম-উলামা, মুফতি, মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা কনফারেন্সে অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে আইডিইবি মিলনায়তন ছিল পরিপূর্ণ।

বক্তারা বলেন, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী সংস্কারক, মুজাদ্দিদ ও মনীষী ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) তাঁর গভীর জ্ঞান, গবেষণা, কুরআন-হাদিসভিত্তিক চিন্তাধারা এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টার মাধ্যমে ইতিহাসে অমর হয়ে আছেন। আধুনিক সময়ের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর আদর্শ ও কর্মপদ্ধতি অনুসরণ অপরিহার্য বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানের আয়োজন করে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ। সহযোগিতায় ছিল তারশীদ একাডেমি (Tarsheed Academy) এবং ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট।

কনফারেন্সে বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের গবেষণাভিত্তিক আয়োজনের মাধ্যমে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.)-এর জীবন, কর্ম ও চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে যাবে এবং ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা ও উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ